(Audit Cadre Facilities)অডিট বা নিরীক্ষা ও হিসাব ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ
পরিচিতিঃ-(Introduction)
সরকারী খাতের অর্থ কোথায় কত ব্যবহার হবে, কখন ব্যবহার হবে সব রকম হিসাব রাখা যে সেক্টরের কাজ সেটি হচ্ছে নিরীক্ষা ও হিসাব বিভাগ। এই সেক্টরে ক্যাডাররা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন, ট্রেনিং বিল, জ্বালানি বিল এবং ক্রয়সহ সরকারী অর্থ ব্যয়ের হিসাব রাখেন।
পদক্রমঃ-(Rank of Audit Cadre)
সহকারী হিসাব মহানিবন্ধক << উপ সহকারী হিসাব মহানিবন্ধক << অতিরিক্ত হিসাব মহানিবন্ধক << হিসাব মহানিবন্ধক।
সুবিধাঃ-(Advantage of Audit Cadre)
সরকারে প্রতিটি বিভাগেই নিরিক্ষা বিভাগ থাকে সুতরাং কাজে বৈচিত্র দেখা যায়।
বিদেশ ভ্রমনের সুযোগ পাবেন।
অবসরে বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পাবেন।
স্বাধীনভাবে কাজের সুযোগ পাবেন।
রাজনৈতিক চাপ নেই বললেই চলে।
অসুবিধাঃ-(Disadvantage of Audit Cadre)
দুর্নীতির চূড়ান্ত সুযোগ থাকে এই সেক্টরে যেজন্য সততা বিসর্জনের হাতিয়ার হতে পারে এই ক্যাডার।
সদিচ্ছা থাকলে সৎ থেকে কাজ করা যায়।
অন্যান্য ক্যাডারের মত উচ্চ শিক্ষার সুযোগ থাকে না।

কোন মন্তব্য নেই