Header Ads

Header ADS

(Foreign Cadre Facilities) পররাষ্ট্র ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ

Foreign Cadre Facilities


পরিচিতিঃ-(Introduction)

ঝামেলা মুক্ত জীবন যাপনের এক অনন্য সেক্টর হচ্ছে পররাষ্ট্র ক্যাডার।বহির্বিশ্বে দেশের প্রতিনিধি হয়ে দেশের নাম উজ্জ্বল করার জন্য আগ্রহী হলে এই ক্যাডার আপনার জন্যই। আবার দেশে দেশে ঘুরে বেড়ানো যাদের নেশা তাদের জন্য অদ্বিতীয় পছন্দ এই ক্যাডার। শুধু দর্শনার্থী হিসেবে ঘুরে বেড়ানো নয় বরং দাপটের সাথে ঘুরে বেড়ানো যায়।


পদক্রমঃ- (Rank of Foreign Cadre)


মন্ত্রণালয়েঃ

সহকারী সচিব << সিনিয়র সহকারী সচিব << পরিচালক << মহা পরিচালক << অতিরিক্ত সচিব << সচিব।

বিদেশেঃ- 

Assistant Secretary << Third Secretary << Second Secretary << First Secretary << Councilor << Minister of High commission << Ambassador .


পোস্টিংঃ-

বিভিন্ন দেশের দূতাবাসে বাসস্থান।নয়তো দেশের সচিবালয়ে যোগদানের সুযোগ থাকে। 


সুবিধাঃ- (Advantage of Foreign Cadre)

  • কূটনৈতিক সুবিধা পাবেন।

  • লাল পাসপোর্টের সুবিধা পাবেন। 

  • স্বপরিবারে কর্মরত দেশে বসবাস করতে পারবেন।

  • সন্তানদের ছোট বেলা থেকেই বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন যাদের চিন্তা চেতনা হবে উদার।

  • উচ্চশিক্ষার অনন্য সুযোগ থাকে।

  • কর্মরত দেশের উপর মহলের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠার সুবাদে অবাধ বিচরণ করতে পারবেন।

  • সৎ ভাবে উচ্চ বেতনের মানসম্মত জীবন যাপন করতে পারবেন।

  • বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা (যেমন জাতিসংঘ) তে যোগদানের সুযোগ পাবেন।


অসুবিধাঃ-(Disadvantage of Foreign Cadre)

  • প্রতিযোগী অনেক বেশি থাকে।কেনোনা খুব অল্প পোস্টের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়।

  • জনবল কম থাকায় কাজের চাপ একটু বেশি থাকে।

  • আপনজন ছেড়ে দীর্ঘদিন বিদেশে থাকতে হবে।   

  • দেশে কোনো সমস্যা তৈরি হলে দ্রুত দেশে আসতে পারবেন না।

  • এক দেশ থেকে অন্য দেশে পোস্টিং হলে সন্তানদের পড়ালেখায় সমস্যা তৈরি হতে পারে।

  • একেক দেশের আবহাওয়া একেক রকম তাই শুরুর দিকে খাপ খাওয়াতে কষ্ট হবে।

অবশ্যই IELTS করতে হবে।








কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.