( Forest Cadre Facilities)বন ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ
পরিচিতিঃ-(Introduction)
বন যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ। কেনোনা বন পশু পাখির জন্য অভয়ারণ্য একই সাথে মানুষের জন্য অমূল্য রত্ন হিসেবে ঠায় দাঁড়ায়ে থাকে। মানুষের অক্সিজেনের যোগানের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বনের জুড়ি নেই। বিভিন্ন কারণে বন উজাড়, বিলুপ্তি ঘটছে যেটি দেশের জন্য হুমকি স্বরুপ। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষন করে থাকেন। আর এর মূল দায়িত্ব যাদের উপর অর্পিত থাকে তারা হলেন বন বা ফরেস্ট্রি ক্যাডার। বিশ্ব উষ্ণায়ন রোধ করার জন্য তারা বিভিন্ন প্রজেক্ট হাতে নেন তাতে মানুষকে উৎসাহিত করা হয় বনায়নের জন্য ।
পদক্রমঃ-(Rank of Forest Cadre)
সহকারী বন সংরক্ষক << উপ বন সংরক্ষক << বন সংরক্ষক << সহকারী প্রধান বন সংরক্ষক << উপ প্রধান বন সংরক্ষক << প্রধান বন সংরক্ষক
পোস্টিংঃ-
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর উপজেলা,জেলা এবং বিভাগ পর্যায়ের প্রজেক্ট গুলোতে নিযুক্ত হবেন।
সুবিধাঃ-(Advantage of Forest Cadre)
বিভিন্ন সরকারী বেসরকারী প্রজেক্টে কাজ করার সুযোগ থাকে।
স্নিগ্ধ ও নিরিবিলি পরিবেশে কাজ করার সুযোগ থাকে।
চাপমুক্ত চাকরি।
পর্যাপ্ত ছুটি পাবেন।
অসুবিধাঃ-(Disadvantage of Forest Cadre)
পদন্নোতি খুবই ধীরে হয়।
নির্জন এলাকায় থাকতে হতে পারে।
বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে পারেন।
বাড়তি আয়ের সুযোগ থাকে না।

কোন মন্তব্য নেই